ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • না ফেরার দেশে চলে গেলেন কাউখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ  

    না ফেরার দেশে চলে গেলেন কাউখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুনুর রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। রবিবার সকাল ৮টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাযা শেষে ঢাকার  মিরপুর রায়েরবাগ কবর স্থানে দাফন করা হয়। 

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। স্ত্রী, দুই ছেলেও পাচঁ মেয়েসহ তিনি অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। কাজী হারুনুর রশিদ পর পর দুই বার কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ( ১৯৮৫- ১৯৯০ এবং ১৯৯০- ১৯৯২) । 

    তিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে কাউখালীতে উপজেলা সদরে একটি প্রাথমিক বিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন । তিনি নিজে জমি দিয়ে যে প্রাথমিক বিদ্যালয়টি গড়েছেন স্থানীয়রা সেই বিদ্যালয়ের নামকরণ করেছে তাঁর নামেই । 

    এ ছাড়াও তিনি নিজে জমি দান করে প্রতিষ্ঠা করছেন কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও শীর্ষা আছিয়া খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় । তিনি রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতন, হোগলা বেতকা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় সহ উপজলার বহু শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ব্যক্তিগত অনুদান দিয়ে শিক্ষার উন্নয়নে অবদান রেখেছেন । ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের নির্বাচিত জিএস ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের আজীবন সদস্য এবং বাংলা একাডেমির সদস্য ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ