ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • ৪০০ ছাড়াল শ্রীলঙ্কার লিড

    ৪০০ ছাড়াল শ্রীলঙ্কার লিড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে চালকের আসনে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ৪ উইকেট হাতে রেখে এরই মধ্যে ৪১৪ রানের লিড নিয়ে ফেলেছে দিমুথ করুণারত্নের দল।

    ৬ উইকেটে ১৭২ রান নিয়ে লাঞ্চে গেছে লঙ্কানরা। নিরোশন ডিকভেলা ২৩ ও রমেশ মেন্ডিস ২ রানে অপরাজিত আছেন। এর আগে ৬৬ রান করে সাজঘরে ফিরেছেন করুণারত্নে। ধনঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে এসেছে ৪১ রান।

    বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৩টি উইকেট লাভ করেছেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২টি ও সাইফ হাসান ১টি উইকেট নিয়েছেন। এর আগে ম্যাচের তৃতীয় দিনে ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৫১ রানে অল-আউট হয়ে ফলোঅনে পড়ে। তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ