ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • পায়ের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

    পায়ের দুর্গন্ধ দূর করবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরমে শরীরের অন্যান্য অংশের পাশাপাশি পায়ে অনেক ঘাম হয়। অনেকের আবার স্বাভাবিকের চেয়ে বেশি ঘাম হয় পায়ে। আর এই পা ঘেমে তৈরি হয় দুর্গন্ধ। এর ফলে চারপাশের মানুষও বিরক্ত হয়। পা ঘামের সমস্যা থাকলে তা দূর করা জরুরি।

    বেকিং সোডা ও কর্ন ফ্লাওয়ার
    বেকিং সোডা জীবাণু দূর করতে দারুণ কাজে দেয়। পায়ে পাউডারের মতো কর্ন ফ্লাওয়ার মিশিয়ে লাগান। ঘাম শুষে নিতে সাহায্য করবে।

    রং চা
    রং চা খাওয়া যেমন স্বাস্থ্যকর তেমনই পায়ের দুর্গন্ধের জন্য কার্যকরী। দুটো টি ব্যাগ পানিতে দিন। তারপর আরো কিছু পানি মিশিয়ে ঠাণ্ডা করে নিন। ওই চায়ের পানির মধ্যে ১৫ থেকে ২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এতে পায়ে কোনোরকম ফাঙ্গাস ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমবে।

    ল্যাভেন্ডার অয়েল
    কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল পায়ে ম্যাসাজ করুন। এতে পায়ের দুর্গন্ধের সমস্যা অনেকটাই কমবে। ল্যাভেন্ডার ছাড়াও টি ট্রি অয়েল, লেমন অয়েল, পিপারমেন্ট অয়েলের মতো কিছু এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।

    ভিনিগার
    একটা পাত্রে গরম পানি নিন। কয়েক চামচ ভিনিগার এবং সি-সল্ট দিন। পা ডুবিয়ে বসে থাকুন মিনিট ২০। দুর্গন্ধের সমস্যা অনেকটাই মিটবে।

    এছাড়া চেষ্টা করুন পা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। সুতি মোজা ব্যবহার করুন। গরমের দিনে স্যান্ডেল পরার চেষ্টা করুন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ