ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • নেছারাবাদে ১৭০ ফুট ‍উঁচু টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    নেছারাবাদে ১৭০ ফুট ‍উঁচু টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদে ছারছিনা দরবার শরীফের নির্মানাধীন মিনার থেকে পড়ে নিলচাঁন গাজী (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ছারছিনা দরবার শরীফের ১৭০ ফুট নির্মানাধীন মিনারে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসাইন। নিহত নির্মাণ শ্রমিক নিলচাঁন গাজী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের অহেদ গাজীর ছেলে।

    থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলার ছারছিনা দারুসুন্নাত দরবার শরীফ মাদরাসার টাওয়ার নির্মাণের কাজ চলছিলো। ওই কাজের নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে সেখানে কাজ করতেন ওই নিলচাঁন গাজী। শনিবার বিকালে তিনি ওই টাওয়ারের মালামাল সরবরা্হ করতে উপরে ওঠেন। এসময় পা ফসকে সেখান থেকে নিচে পড়ে যান তিনি। এ সময় উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার আছাদুজ্জামান জানান, তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো।

    নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসাইন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ময়না তদন্তের পর মরদেহ পরিবার বা ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ