ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • সাংবাদিক মেহেরুন রুনি হত্যার বিচার দেখে যেতে পারলেন না মা

    সাংবাদিক মেহেরুন রুনি হত্যার বিচার দেখে যেতে পারলেন না মা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিক মেহেরুন রুনি ও জামাতা সাগর সারওয়ারের হত্যাকাণ্ডের বিচার নিষ্পত্তির আগেই চলে গেলেন নূরুন নাহার মির্জা। বুধবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাদ জোহর পশ্চিম রায়েরবাজার জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
     
    ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। ওই ঘটনায় মামলা হয়েছে ঠিকই। তবে প্রায় এক যুগ হতে চললেও এখন পর্যন্ত বিচার হয়নি হত্যাকাণ্ডের। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৮৪ বারের মতো পিছিয়েছে। আগামী ২৪ জানুয়ারি পরবর্তী দিন ধার্য রয়েছে।
     
    এদিকে মেহেরুন রুনির মা নূরুন নাহার মির্জার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ