ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

    রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
    সংঘর্ষে নিহত যুবক ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম সুমেল আহমদ (৩২)।


    এই ঘটনায় মানিক মিয়া (৪৫) নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে শনিবার বিকেল সাড়ে ৫ টায় চিকিৎসকরা সুমেলকে মৃত ঘোষণা করেন।

    আশংকাজনক মানিক মিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে।

    বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা এসব তথ্য নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফোর্স পাঠানো হয়েছে।

    পুলিশ জানায়, রাস্তা নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন্যনগর গ্রামে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে দু’পক্ষ শনিবার বিকেলে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি হয় এবং ব্যাপক গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে সুমেল আহমদ, মানিক মিয়াসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর সুমেল মারা যান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ