ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • গণপরিবহন চালুর দাবিতে হবিগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

    গণপরিবহন চালুর দাবিতে হবিগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১০ টাকা কেজি ধরে পরিবহন শ্রমিকদেরকে চাল দেয়াসহ অবিলম্বে গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

    বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ পৌরবাস টার্মিনালে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি হাবিবুর রহমান জিতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন আজিজুর রহমান, সাইদুর রহমান, নুরুল ইসলাম রাজু, আব্দুল আউয়াল, আহমম্মদ চৌধুরী ছায়েদ, আলী হোসেন, মোজ্জাম্মেল হোসেন, হাজী ফরিদ মিয়া, দিয়ারিছ মিয়া ও ইকবাল মিয়া প্রমুখ।

    বক্তারা বলেন, চলমান লকডাউনে শত শত শ্রমিকদের পরিবারের সদস্য অনাহারে জীবন কাটাচ্ছেন। তাদের কোন ধরণের সহযোগিতা প্রদান করা হচ্ছে না। তারা অবিলম্বে ১০ টাকা কেজি ধরে পরিবহন শ্রমিকদেরকে চাল দেয়ার দাবি জানান এবং স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু দাবি জানান। অন্যথায় পরিবহন শ্রমিকরা তীব্র আন্দোলন গড়ে তুলবে। পরে নেতৃবৃন্দ গণপরিবহন চালুর দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ