ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • লামায় প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

    লামায় প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানের লামায় আলোচিত প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি জয়নাল আবেদীনকে (৩৩) গ্রেফতার করেছে র‍্যাব। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

    রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রুপসীপাড়া ইউনিয়নের মাস্টারপাড়া নামক স্থানের পাহাড়ি জঙ্গল থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব ১৫ এর সদস্যরা।

    গত ২২ ডিসেম্বর রুপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় দুই শিশু সন্তানকে ঘরে আটকে রেখে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেঁধে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী জয়নালসহ দুইজনকে আসামি করে লামা থানায় একটি ধর্ষণ মামলা করে।

    র‍্যাব ১৫ এর জ্যেষ্ঠ সরকারি পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, ঘটনার পর র‍্যাব সদস্যরা বিষয়টি নিয়ে অভিযানে নামে। পরে কৌশলে রুপসীপাড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় আত্মগোপনে থাকা অভিযুক্ত প্রধান আসামি জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়।

    প্রসঙ্গত, ভুক্তভোগী ওই নারী তার দুই শিশু সন্তানকে নিয়ে রুপসীপাড়া ইউনিয়নের বৈদ‍্যভিটা এলাকার একটি বাড়িতে একা বসবাস করতেন। এই সুযোগে গত ২২ ডিসেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা তাকে বেঁধে ধর্ষণ করে ও মালামাল লুট করে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ