ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ছুটিতে বিচারক

    মনপুরায় ৫ দিন ধরে লাগাতার কোর্ট বর্জন আইনজীবিদের, বিপাকে বিচারপ্রার্থীরা

     মনপুরায় ৫ দিন ধরে লাগাতার কোর্ট বর্জন আইনজীবিদের, বিপাকে বিচারপ্রার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরু মিয়া স্থানীয় আইনজীবিদের সাথে অসৌজন্যমূলক আচরন, নিয়মিত কোর্ট না করায় বিচারপ্রার্থীদের হয়রানির প্রতিবাদে লাগাতার কোর্ট বর্জন অব্যাহত রেখেছে আইনজীবিরা। এদিকে আইনজীবিদের কোর্ট বর্জনের মুখে ছুটি নিয়ে ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বাড়িতে গেছেন বলে নিশ্চিত করেন আইনজীবিরা।

    গত বুধবার (২৯ ডিসেম্বর) থেকে রোববার (২ জানুয়ারী) পর্যন্ত ৫ দিন ধরে লাগাতার কোর্ট বর্জন করছে আইনজীবিরা। এদিকে আইনজীবিদের লাগাতার কোর্ট বর্জন ও বিচারক না থাকায় চরম বিপাকে পড়েছে বিচারপ্রার্থীরা।

    এপিপি আলাউদ্দিন হাওলাদার, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, এ্যাডভোকেট নিমাই চন্দ্র দাস ও এ্যাডভোকেট নাজিম উদ্দিন রাহাত অভিযোগ করে জানান, ওই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইনজীবিদের সাথে কোর্ট চলাকালীন খারাপ আচরন করে। এছাড়াও তিনি জামিনের ধারা অযোগ্য ও ওনার বিচারকি ক্ষমতা না থাকার পরও তিনি বিশেষ ব্যাক্তিদের সুপারিশে জামিন দেন। আইনজীবিরা আরও জানান, ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারকি ক্ষমতার বাহিরে গিয়ে জিআর ১২/১৬ চাঁদাবাজি ও হত্যা চেষ্ঠা মামলার ৩৮০/৩৮৫/৩০৭ ধারায় এজাহার ও চার্জশীটভূক্ত আসামীদের জামিন দেন বিশেষ এক ব্যক্তির সুপারিশে।

    সরেজমিনে রোববার কোর্ট প্রাঙ্গনে গিয়ে দেখা গেছে, আইনজীবিদের লাগাতার কোর্ট বর্জন ও বিচারক ছুটিতে থাকায় চরাঞ্চল সহ দূর-দূরান্ত থেকে ছুটে আসা বিচারপ্রার্থীরা কোর্টে এসে ফিরে গেছেন।


    এই ব্যাপারে ভোলা জেলা আইনজীবি সমিতির সভাপতি ফরিদুর রহমান ও সম্পাদক নুরনবী মিয়া জানান, ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইনজীবিদের সবসময় অসৌজন্যমূলক আচরন করেন। কোর্ট বর্জনের বিষয়টি আমরা অবগত আছি।

    এই ব্যাপারে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক নুরু মিয়া অভিযোগ অস্বীকার করে জানান, কোর্টের কার্যক্রম নিয়মমাফিক চলছে। এর বাহিরে তিনি বলতে নারাজ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ