ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
  • নতুন বাজার তৈরিতে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

    নতুন বাজার তৈরিতে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশ যাতে কোনভাবেই পিছিয়ে না পড়ে সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি পণ্য উৎপাদন ও নতুন নতুন বাজার তৈরিতে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান।

    শনিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’র ২৬ তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রথমবারের মত পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে গণভবন থেকে ভার্চ্যুয়ালি মাসব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মেলায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবার থাকছে প্রায় ২২৫টি স্টল।

    মেলার উদ্বোধনী বক্তব্যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশীয় পণ্য টিকিয়ে রাখতে নতুন নতুন বাজার তৈরি ও পণ্য বহুমুখীকরণে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় রপ্তানি পণ্যের গুণগত মান বজায় রাখারও তাগিদ দেন প্রধানমন্ত্রী।

    ব্যবসা নয় সরকার ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করতে চায় মন্তব্য করে প্রধানমন্ত্রী জানান আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার উদ্যোগ নিয়েছে।

    মহামারির কারণে এক বছর বিরতির পর অনুষ্ঠিত এ মেলায় আইসিটি পণ্যকে বর্ষ পণ্য ঘোষণা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ