ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • চরফ্যাসনে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ

    চরফ্যাসনে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার বজলু বাজারের প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের হুমকি দিয়েছেন স্থানীয় পরিষদ নির্বাচনের সাধারণ ওয়ার্ডের মেম্বার পদে বিজয়ী প্রার্থী নুরে আলম এবং তার অনুসারী নসূ মৃধা গংরা। ইতোমধ্যে বেল্লাল হাওলাদার ও কামালের ঘরে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। দক্ষিণ আইচা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহামান্য হাইকোর্টের আদেশ উপেক্ষা করে জবর দখলকারীরা এই চেষ্টা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

    জানাগেছে, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজরুল নগর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচিত হন নুরে আলম। তার একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম। নির্বাচনের পর থেকে পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের চেষ্ঠা করেছেন  বিজয়ী প্রার্থী নুরে আলম ও নসু মৃধা গংরা। এরই ধারাবাহিকতায় গত ২২ ডিসেম্বর বজলু বাজারের ভুষা মালের ব্যবসায়ী কামাল এবং বেল্লাল হাওলাদারের ঘরে তালা দেয় নুরে আলমের নেতৃত্বে নসু মৃধা, আলমগীর মৃধা, বশির মৃধা, সোহেল, রুবেল, কবির লাঠিয়ালসহ একদল দৃর্বৃত্ত ঘরটি দখলে নিতে তালা ঝুলিয়ে দেয়।

    ব্যবসায়ী বেল্লাল হাওলাদার এবং কামাল জানান, তারা দক্ষিণ আইচা থানায় একটি আবেদন করেছেন। আবেদনে বিরোধীয় এই ঘর নিয়ে প্রতিপক্ষ নসু মৃধা গংদের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে তারা পুলিশ কে জানিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন  দক্ষিণ আইচা থানার উপ পরিদর্শক মোঃ রিয়াজ।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ