ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • পাথরঘাটায় সড়কের ইট তুলে নিলেন চেয়ারম্যানের ছেলে

     পাথরঘাটায় সড়কের ইট তুলে নিলেন চেয়ারম্যানের ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানী গ্রামের একটি জন গুরুত্বপূর্ন সড়কের প্রায় দুই হাজার ইট তুলে নেয়ার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রভাবশালী বদরুল হুদা ওরফে বনির বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে। তবে ওই ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা পাথরঘাটার ইউএনও সাবরিনা সুলতানাকে জানালে ইউএনও এর হস্তক্ষেপে ও স্থানীয়দের বাঁধার মুখে সড়কের ইট এ যাত্রায় রক্ষা পেয়েছে। 

    বদরুল হুদা বনি উপজেলার চরদুয়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ফিরোজের কনিষ্ঠ পুত্র ও পাথরঘাটা উপজেলা যুবলীগের সদস্য। স্থানীয় মজিবর বিশ্বাস ও ইকবাল বিশ্বাস বলেন, চরদুয়ানী ইউপি চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ফিরোজের ছেলে বদরুল হুদা বনি গত বৃহস্পতিবার সকাল ৯ টারদিকে ৩ জন শ্রমিক নিয়ে দক্ষিণ চরদুয়ানী গ্রামের ওই সড়কের ইটের সলিং এর প্রায় দুই হাজার ইট তুলে নেন। পরবর্তীতে ওই ইট সন্ধার দিকে ট্রাকে করে বদরুল হুদা বনির নির্দেশে শ্রমিকরা ইট নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। 

    এসময় ওই ইটের ঘটনা তাৎক্ষনিকভাবে পাথরঘাটার ইউএনও সাবরিনা সুলতানাকে জানালে তিনি ইট নিতে বাঁধা দিতে স্থানীয়দের অনুরোধ করেন। স্থানীয়রা ইউএনও এর কথায় আশ্বস্ত হয়ে ট্রাক থেকে ইট রেখে দেন। পরবর্তীতে ইউএনও সাবরিনা সুলতানা ফোনে বদরুল হুদা বনির সঙ্গে কথা বলে সড়ক নির্মাণ করে দেয়ার নির্দেশ দেন। 

    ওই নির্দেশ পেয়ে  শুক্রবার সকাল ১০টা থেকে ৫ জন শ্রমিক দিয়ে সড়কে ইটের সলিং দেয়ার শুরু করেন। মিস্ত্রী আল আমিন বলেন, বৃহস্পতিবার দিনভর এ রাস্তার ইট বনি ভাই এর নির্দেশে ওঠানো হয়েছিল পরবর্তীতে শুক্রবার সকাল থেকে ওই সড়কে পুনরায় ইট বিছানোর কাজ চলছে। অভিযোগ প্রসঙ্গে বদরুল হুদা বনি বলেন, পাশেই বেরিবাঁধে আমার মাটির কাজ চলছে। তাই ওই বেড়ীবাঁধের সোলপের জন্য সড়কের ইট তুলে পরিষদের সামনে রাখার চিন্তা করছিলাম কিন্তু স্থানীয় লোকজন তা করতে না দেয়ায় আবার ইট বিছিয়ে দেওয়া হয়েছে।  

    এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা বলেন, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ইট তুলে নেয়ার কাজে বাঁধা দেয়া হয়েছিল পরবর্তীতে তার মাধ্যমেই ইট বিছানোর কাজ চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ