ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • পিরোজপুরে বৃষ্টির জন্য নামাজ

    পিরোজপুরে বৃষ্টির জন্য নামাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য মুসুল্লিরা দুই রাকাত ইস্তেখারা নামাজ আদায় করেন। 

    শুক্রবার সকাল ৮টায় সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও ইন্দুরকানী বাজার কমিটির উদ্যোগে ধর্মপ্রাণ মুসল্লিরা এ নামাজ আদায় করেন। নামাজ শেষে মহামারী করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    বৃষ্টির জন্য নামাজের খুৎবা ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেকান্দার আলী মীর।

    বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ইন্দুরকানী কোনো এলাকায়। প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ব্যাহত। তেমনি মৌসুমী ফল আম, লিচু ও কাঠাল সহ বিভিন্ন ফল নষ্ট হয়ে ঝড়ে পড়ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। প্রচন্ড তাপদাহের কারণে দেখা দিয়েছে কলেরা, ডায়রিয়া ও হিটস্ট্রোক সহ নানা রোগ ব্যাধি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ