ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা
  • বছরে ১০০ কোটি টাকার জুতা রপ্তানি করছে কুমিল্লার কোম্পানি

    বছরে ১০০ কোটি টাকার জুতা রপ্তানি করছে কুমিল্লার কোম্পানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা শহরের অদূরে ধনপুরে লালমাই ফুটওয়্যার লিমিটেড কারখানা। এখানেই তৈরি হচ্ছে ইউরোপ ও আমেরিকার বেশ কিছু নামীদামি ব্র্যান্ডের জুতা।লালমাই ফুটওয়্যার থেকে জুতা রপ্তানি হচ্ছে বছরে ১০০ কোটি টাকার বেশি।  

    এই কারখানায় বিশ্বখ্যাত ব্র্যান্ড যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কোসার্টো ও ন্যাচারালাইজার, জার্মানির লিডেল, ইতালির চিকো, স্পেনের ডাস্টিন টিজাস, ফ্রান্সের ডামার্ট ও অ্যারাম ইত্যাদি। এ ছাড়া জেসিপেনি, এবিসি মার্ট, ম্যাসিস, কোলসের মতো বিশ্বখ্যাত মেগাশপেও কুমিল্লার লালমাই ফুটওয়ারের জুতা পাওয়া যায়।

    লালমাই ফুটওয়্যার শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে নারী ও পুরুষ শ্রমিক জুতা তৈরি করেন। এই কারখানায় মাত্র ৮ ঘণ্টায় ৫ হাজার জোড়া জুতা বানানোর সক্ষমতা রয়েছে।  

    স্থানীয় শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিত লালমাই গ্রুপেরই প্রতিষ্ঠান ‘লালমাই ফুটওয়্যার’। প্রতিষ্ঠানটির রপ্তানির ৯০ শতাংশের বেশি চামড়ার জুতা। আর বাকি জুতা পাটজাত পণ্য থেকে তৈরি হয়।

    কুমিল্লা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ধনপুর গ্রামে ১৯৯২ সালে প্রায় ৩০ বিঘা জমির ওপর লালমাই ফুটওয়্যারের কারখানার যাত্রা শুরু হয়। ৩০ বিঘা জমির মাত্র ১০ বিঘায় আছে কয়েকটি কারখানা ভবন। বাকি জমি গাছপালায় ভরা। কারখানার ভেতরে রয়েছে বিশাল এক পুকুর। তিন দশকের মধ্যে বাংলাদেশ থেকে জুতা রপ্তানিতে প্রথম সারির একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে এটি। কয়েক বছর ধরে চামড়া খাতে দেশের শীর্ষ তিন করদাতা প্রতিষ্ঠানের একটি লালমাই ফুটওয়্যার।  

    সরেজমিনে ঘুরে দেখা যায়, লালমাই ফুটওয়্যারে এখন সব মিলিয়ে ১ হাজার ৩২৫ জন কর্মী কাজ করছেন। তাদের প্রায় দুই-তৃতীয়াংশই নারী। সব কর্মীর দুপুরের খাবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়। এ ছাড়া নারী কর্মীদের জন্য রয়েছে শিশু দিবাযত্ন কেন্দ্র। সেখানে একটি চিকিৎসাকেন্দ্রও রয়েছে, যেখানে সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকেন।  

    করোনার মধ্যে লালমাই ফুটওয়্যার একজন কর্মীও ছাঁটাই করেনি। কারখানা ২ মাস বন্ধ থাকলেও কর্মীরা নিয়মিত বেতন ভাতা পেয়েছেন।  

    প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, দেশে জুতা তৈরির শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপেক্স ফুটওয়্যারের পর লালমাই ফুটওয়্যারের দৈনিক জুতা বানানোর সক্ষমতা সবচেয়ে বেশি। শিশুদের জুতার জন্য বিখ্যাত ইতালির ব্র্যান্ড চিকোর জুতা বানানো হয় লালমাইয়ের কারখানায়।  

    প্রতিষ্ঠানটির তৈরি বাচ্চাদের জুতা ইউরোপের শোরুমে প্রতি জোড়া ৬৫ থেকে ১২০ ইউরোতে বিক্রি হয়। ফ্রান্সের ডামার্ট জনপ্রিয় নারীদের জুতার জন্য। তারা লালমাই থেকে নেওয়া প্রতি জোড়া জুতার ৮০ থেকে ১২০ ইউরোতে বিক্রি করে।  

    যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কোসার্টো ব্র্যান্ডের বুট জুতার দাম ৭৫ ডলার থেকে ১৮০ ডলার। যুক্তরাষ্ট্রের ন্যাচারালাইজার ব্র্যান্ডের জুতার দাম ১০০ ডলারের বেশি। আর জার্মানির লিডেলের জুতাও ৭০-৮০ ইউরোর কমে বিক্রি হয় না। এসব দামি জুতা এ দেশের শ্রমিকের হাতে তৈরি।

    প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘আমরা জুতার মানের বিষয়ে কখনো ছাড় দেই না। প্রায় তিন দশক ধরে বিদেশি ক্রেতারাও আমাদের ওপর আস্থা রেখেছেন। বিশ্বের খ্যাতনামা অনেক ব্র্যান্ডের জুতা আমরা তৈরি করি। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। ’

     

    সূত্রঃ বাসস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ