ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা
  • চার মাসে রেমিট্যান্স এসেছে ৭০৫ কোটি ডলার

    চার মাসে রেমিট্যান্স এসেছে ৭০৫ কোটি ডলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ শনিবার। প্রতিবছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি রাষ্ট্র নানা আয়োজনে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা।

    চলতি অর্থবছরে চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স এসেছে ৭০৫ কোটি ৫১ লাখ ডলার।
    এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’।

    দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়া বাণী দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদও।

    দিবসটি উপলক্ষ্যে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

    জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ঘিরেই এ দিবসের উৎপত্তি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ