বাবুগঞ্জে বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে ১০ সহস্রাধিক জনতার শপথ
স্মরণকালের রেকর্ড সংখ্যক ১০ সহস্রাধিক জনতার শপথ গ্রহণসহ নানান বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বাবুগঞ্জ বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার মহান বিজয় দিবসের অধর্শতবার্ষিকী এবং মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শপথ গ্রহণ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ এসব বর্ণিল কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে ওই সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, যুদ্ধকালীন বেইজ কমান্ডার বীর প্রতীক রতন আলী শরীফ এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপন।
সুবর্ণজয়ন্তী উৎসবের ওই আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসময় অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহবুবুর রহমান, এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার লুনা, শিশু বিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনিসুর রহমান সিকদার, সাবেক ডেপুটি কমান্ডার শাহ আলম সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনুর রহমান সিকদার, আবদুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা আক্তার-উজ-জামান মিলন, ওয়ার্কার্স পার্টির সম্পাদক শাহিন হোসেন, যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচ.এম আবু সুফিয়ান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না প্রমুখ।
বিকেলে উপজেলা পরিষদ মাঠে স্মরণকালের রেকর্ড সংখ্যক বিভিন্ন শ্রেণিপেশার ১০ সহস্রাধিক মানুষের অংশগ্রহণ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত থেকে সারাদেশে একযোগে ওই শপথবাক্য পাঠ করান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এছাড়াও সকালে আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্ট পরিবেশনা করে উপজেলা শিশু একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। #
এমবি