ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

বরিশালে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা

বরিশালে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ডিজিটাল নিরাপত্তা আইনে এবার মামলা হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১২ টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন বরিশাল সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা।

মামলাটি আদালত গ্রহণ করে আদেশের জন্য আগামী জানুয়ারি মাসের ৩ তারিখের দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী অ্যাড. শেখ আঃ কাদের।

এদিকে মামলার এজাহারে সংশ্লিষ্ট ফেসবুক পেজের এডমিন মোছাদ্দের আলী জায়গীরদারকে আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, সম্প্রতি নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়েও কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তিনি। বক্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হবার কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন