ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা
  • সোনার দাম ভরিতে কমল ১১৬৬ টাকা

    সোনার দাম ভরিতে কমল ১১৬৬ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। তাই দেশের বাজারে সব ধরনের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনা নতুন দাম ৭৩ হাজার ১৩৩ টাকা হয়েছে।

    বিশ্ববাজারে সোনার দামের সঙ্গে সমন্বয় করতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নিয়েছে। দাম কমার এই সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হবে জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে বাজুস।

    বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী। দেশীয় বুলিয়ন মার্কেটেও পাকা সোনার দাম নিম্নমুখী। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ ডিসেম্বর (বুধবার) থেকে বাংলাদেশের বাজারে সোনার দাম ভরি (১১.৬৬৪ গ্রাম) প্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানো হলো। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে।

    বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে ২১ ক্যারেটের সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ২৩৬ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫০ হাজার ৯১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে, সর্বশেষ ১২ নভেম্বর সোনার দাম বাড়ানো হয়। ওই সময় হলমার্ক করা ২২ ক্যারেট মানের সোনা প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয় ৭৪ হাজার ৩০০ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রতি ভরি ৬২ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫২ হাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ