ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আগৈলঝাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা ও স্মরণের মাধ্যমে   পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল বাশার হাওলাদার বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বজলুর রহমান হাওলাদার, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান হালিম।

এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।

অন্যদিকে একইদিন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশুতোষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাদ আলমসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন