বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিনম্র শ্রদ্ধায় বরিশালে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসের প্রথম প্রহরে টর্চারসেল ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনভর নানান কর্মসূচি রয়েছে।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে টর্চারসেল ও বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশালের সিটি মেয়রের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দসহ জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকে জেলা ও বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি, বরিশাল শিক্ষা বোর্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এইচকেআর