শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার রাতে নগরীর সদররোডস্থ বিএনপির দলীয় কার্যলয়ে এই সভা অনুষ্ঠিত হয় ।
সভায় দলীয় নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের সদস্যদের দিক নির্দেশনা বক্তব্য দেন সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ।
এসময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মাহাবুবুর রহমান পিন্টু, হাবিবুর রহমান টিপু, এ্যাডভোকেট শাহ্ আমিনুল ইসলাম আমিন, সাইফুল ইসলাম আজিম, মাকসুদুর রহমান মাকসুদ, এ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, রেজাউল করিম রনি প্রমুখ । এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ভা নুরুল আলম ফরিদ।
প্রস্তুতি সভায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সৃতিফলক স্তম্বে পূস্পার্ঘ অর্পন করা সহ মহান বিজয় দিবসে র্যালি সহকারে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত গ্রহন করা হয় ।
এইচকেআর