চাঁদপাশা ইউনিয়নে নৌকার প্রচারনায় উপজেলা চেয়ারম্যান কাজী দুলাল

২৬ ডিসেম্বর বাবুগঞ্জের চাঁদপাশা ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন রাড়ীর বিজয়ের লক্ষ্যে প্রচারণায় নেমেছে উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদসহ নেতাকর্মীরা। সোমবার বিকালে ইউনিয়নের বটতলা, ময়দানের হাট, পোস্ট অফিস, বায়লাখালী, নোমরহাট, লাকুটিয়া বাজারসহ বিভন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহম্মেদ শিল্পী, সদস্য ফারক মীর, যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, যুবলীগ নেতা মেনন সরদার, ছাত্র লীগের সহ সভাপতি আবু সুফিয়ান, ছাত্র নেতা ফাইজুল হক, সবুজ হাওলাদার, অন্তু মোন্তাসির প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, অবহেলিত চাঁদপাশার উন্নয়নের সার্থে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন রাড়ীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। উন্নয়ন চাইলে নৌকার বিকল্প নাই। বর্তমান সরকার দেশব্যপি যে উন্নয়ন করেছে তা থেকে চাঁদপাশা ইউনিয়ন পিছিয়ে রয়েছে। পিছিয়ে থাকার একমাত্র কারন এখানে নৌকার চেয়ারম্যান ছিলো না। আমার আশাবাদী এবার চাঁদপাশা ইউনিয়নবাসী উন্নয়নের লক্ষ্যে নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়নে সহযোগীতা করবে।
এইচকেআর