ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

আওয়ামী লীগের কর্মীদের নিয়ে বেঁচে থাকতে চাই: ডক্টর শাম্মী আহমেদ

আওয়ামী লীগের কর্মীদের নিয়ে বেঁচে থাকতে চাই: ডক্টর শাম্মী আহমেদ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় ডক্টর শাম্মী আহমেদ বলেন আওয়ামী লীগের কর্মীদের নিয়ে বেঁচে থাকতে চাই।

সোমবার বেলা ১১ টায় উপজেলা বঙ্গবন্ধু ম্যুরাল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু। প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর শাম্মী আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, যুগ্মসাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ খান, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদার, কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, ছাত্র লীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন