ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • গৃহকর্মীকে নির্যাতন, ভারতীয় অভিনেত্রী গ্রেফতার

    গৃহকর্মীকে নির্যাতন, ভারতীয় অভিনেত্রী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৃহবধূকে নির্যাতনের অভিযোগে ভারতে এক অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে।  রোববার রাতে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করে।

    ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএআইর বরাত দিয়ে এই খবর দিয়েছে পিঙ্কভিলা। তবে সংবাদে ওই অভিনেত্রীকে শীর্ষস্থানীয় অভিনেত্রী উল্লেখ করা হয়েছে, কিন্তু তার নাম প্রকাশ করা হয়নি। ওই অভিনেত্রী ২৫ বছর বয়সী হিসেবে উল্লেখ করা হয়েছে।

    অভিযোগে জানা গেছে, যথাসময়ে কাজ না করায় ওই গৃহকর্মীর ওপর রুষ্ট হন নায়িকা। পরে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এমনকি ২৫ বছর বয়সি ওই অভিনেত্রী তাকে পায়ের স্যান্ডেল দিয়ে পেটান।

    প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিনেত্রী মুম্বাইর পার্শবর্তী ভারসোভা এলাকায় বাস করেন।

    ভুক্তভোগীর অভিযোগ, অভিনেত্রী এর আগেও তাকে বহুবার মেরেছেন। পরে ওই গৃহকর্মী তরুণী অভিনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
    পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ৩৫৪ ও ৫০৪ ধারায় ওই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা নিয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ