বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বরিশাল আওয়ামী লীগ। এরমধ্যে রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে বরিশাল নগরীর ওয়াপদা কলোনিতে অবস্থিত ৭১ এর স্মৃতি বিজড়িত নির্যাতন ও বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে দলটি। এছাড়া ১৪ ডিসেম্বর বিকাল ৩ টায় শহীদ সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এমবি