ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

চাঁদপাশা ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ইউনিয়নবাসী একাট্টা

চাঁদপাশা ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ইউনিয়নবাসী একাট্টা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা হয়েছেন ইউনিয়নবাসী। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি জাতীয় পার্টি, ইসলামি আন্দোলনের মতো বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা নৌকার পক্ষে প্রচারণাও চালাচ্ছেন। ইউনিয়নের উন্নয়রে স্বার্থে সবাই নৌকার পক্ষে নেমেছেন বলে জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। চাঁদপাশা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা নৌকার পক্ষে নেমেছেন বলে জানান। এদের মধ্যে জাতীয় পার্টি  শুরু থেকেই আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ীকে সমর্থন দিয়ে কোন প্রার্থী দেননি। ইসলামি আন্দোলনের প্রার্থী দিলেও পরবর্তীতে নেতাকর্মীরা তাদের দলীয় নির্বাচনী প্রচার প্রচারণা থেকে সড়ে দাড়িয়ে নৌকার পক্ষে মাঠে নেমেছেন।


জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬জন প্রার্থী থাকলেও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শাহজাহান হাওলাদার নির্বাচনী মাঠ থেকে সড়ে দাড়িয়েছেন এবং নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন রাড়ীকে সমর্থন দিয়েছেন। উপজেলা ও ইউনিয়ন ইসলামি আন্দোলন নেতাকর্মীরাও কাজ করছেন নৌকার প্রার্থীর পক্ষে।

তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। সবাই তাঁর পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন। ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মৃধা মুহাম্মাদ আক্তারুজ্জামান মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ওহাব,ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী,চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর মো. ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, সাবেক সভাপতি মো. ফারুকুর রহমান মীর, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
 
বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. আতাউর রহমান জানান, চাঁদপাশা ইউনিয়ন নির্বাচনে শুরু থেকেই আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন রাড়ীর পক্ষে সমর্থন ছিলো। জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির পার্টির অতিরিক্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু চাঁদপাশা ইউনিয়নে কোনো প্রার্থী মনোনীত করেননি। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপসসহ উপজেলা ও চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টি নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্ব পর্যন্ত নেতাকর্মীরা মাঠে থেকে নৌকা প্রতীকের প্রার্থী পক্ষে কাজ করে যাবে।

আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী বলেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলনসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থন ও ভালোবাসা পেয়েছি। নেতাকর্মী ও ইউনিয়নের সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করছেন। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ সহায় হলে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে বিজয় আমাদের সুনিশ্চিত।

 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ