ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে শিক্ষক শিক্ষার্থীদের সাথে 'এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি' অনুষ্ঠান

বরিশালে শিক্ষক শিক্ষার্থীদের সাথে 'এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি' অনুষ্ঠান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিক্ষক শিক্ষার্থীদের সাথে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বরিশাল জেলা তথ্য অফিস এর আয়োজনে জেলা প্রশাসন সহযোগিতায় নগরীর কাশিপুর হাই স্কুল এন্ড কলেজ  হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার।

অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক এর পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ। মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক।

 এছাড়াও উপস্থিত ছিলেন  জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন, কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মামুন আর রশিদসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। শুরুতেই অতিথিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। পরে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় । সহকারী তথ্য অফিসার লেলিন বালার সঞ্চালনায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবন-কর্মের উপর কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুরস্কার বিতরণ করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ