ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র ৭৭তম জন্মদিন পালন

 গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র ৭৭তম জন্মদিন পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৭তম জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আনন্দ র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে মন্ত্রীর কর্মময় জীবনী নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। পরে মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজত অনুষ্ঠিত হয়।

একইদিন রাতে বরিশাল মেট্রো’র আয়োজনে কেক কাটা, আলোচনা সভা বরিশাল মেট্রো’র নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী-আগৈলঝাড়া ওয়েরফেয়ার ট্রাষ্ট এর চেয়ারম্যান মো. খোকন মুন্সী। এছাড়া আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও তার সু-স্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

একই দিন রাতে উপজেলার মাহিলাড়ায় ইউনিয়ন যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে কেক কাটা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। অপরদিকে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর নিজ উপজেলা আগৈলঝাড়ায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ