ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • ঢামেক উপপরিচালকে মারধর

    ঢামেক উপপরিচালকে মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উপপরিচালক (অর্থ স্টোর) ডা. খালেকুজ্জামানকে (৫৬) মারধর করা হয়েছে।  

    রাজধানীর বড় মগবাজার এলাকায় নিজের বাসার গ্যারেজে গাড়ি পার্কিং নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়।
     

    শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বড় মগবাজার ওয়ারলেস গেটের বাসার পঞ্চম তলায় নিজের ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় খালেকুজ্জামানকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত খালেকুজ্জামান বলেন, অ্যাপার্টমেন্টের বেজমেন্টে আমার প্রাইভেটকার রাখি। দুপুরে ছয়তলার ফ্ল্যাটমালিক আশিক (৫০) বাসায় এসে আমার প্রাইভেটকার সরাতে বলেন। আমি প্রাইভেটকার সরাতে অস্বীকার করি। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে বাসার চেয়ার দিয়ে আমাকে পিটিয়ে আহত করেন তিনি।

    খালেকুজ্জামানের শ্যালক ডা. বখতিয়ার আহমেদ বলেন, খবর পেয়ে মগবাজারের বাসায় গিয়ে আহত অবস্থায় দেখতে পাই খালেকুজ্জামানকে। বাসা থেকে হাতিরঝিল থানায় অভিযোগ দিয়ে হাসপাতালে আসি।

    ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আহত খালেকুজ্জামান ঢামেক হাসপাতালের উপপরিচালকের দায়িত্বে আছেন। দুপুরে নিজ বাসায় তাকে মারধর করা হয়েছে। শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ