ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

মুলাদীতে আবুল হাসানাত আব্দুল্লাহর ৭৭তম জন্মদিনে আলোচনা ও দোয়া মোনাজাত

মুলাদীতে আবুল হাসানাত আব্দুল্লাহর ৭৭তম জন্মদিনে আলোচনা ও দোয়া মোনাজাত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 


মুলাদীতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টায় মুলাদী থানা সড়কের তেরচর কদমিয়া ফোরকানিয়া হাফেজি মাদরাসা ও এতিমখানায় কোরআনখানী, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ নেতা ও মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ি এই কর্মসূচির আয়োজন করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল বারী। উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেনর খান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মোশাররফ রাড়ী, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খান, দপ্তর সম্পাদক জিয়াউল আহসান খান শিপু, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুন্সী আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. শিহাব উদ্দীন রাড়ী, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা মিজান দেওয়ান, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবিন, গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, চরকালেখান ইউনিয়ন যুবলীগ সভাপতি বজলুর রহমান খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী সোহরাব হোসেন খোকা, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আবু বকর মুন্সী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদারসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে মুফতি নূরুল আমিনের পরিচালনায় আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।  

 

 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ