ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৭ তম জন্মদিন পালিত

আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৭ তম জন্মদিন পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ণ ও পরীবিক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যাদায় আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৭ তম জন্মদিন উপলক্ষে বরিশালে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১০ ডিসেম্বর) নগরীর শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহাগর আওয়ামী লীগের উদ্যোগে সর্বস্থরের নেতা-কর্মীদের অংশগ্রহণে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।   

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, গোলাম সরোয়ার রাজিব, সাংগঠনিক সম্পাদক ও বিসিসি’র ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহমেদ মান্না, প্যানেল মেয়র ও বরিশাল জেলা  আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।  

এছাড়া বরিশালের প্রতিটি উপজেলার বিভিন্ন মসজিদে বাদ জুম্মা তার দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৪৪ সালের ১০ ডিসেম্বর সেরনিয়াবাত পরিবারে আলোর প্রদীপ হয়ে জন্ম গ্রহন করেন তিনি। তার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভগ্নিপতি ও স্বাধীন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী। নানা ঘাত প্রতিঘাত মোকাবিলা করে বঙ্গবন্ধুর যোগ্য ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ শুধু দক্ষিনাঞ্চলেই নয়, দেশে অন্যতম বর্ষিয়ান এক রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।  মুক্তিযুদ্ধে বিরোচিত ভুমিকা রাখা এ রাজনীতিবিদ শুধু দীর্ঘ প্রায় ষাট বছর ধরে জনপ্রতিনিধিত্ব করার গৌরব। তিনি ১৯৭৩ সালে বরিশাল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৯১ ও ১৯৯৬ সালে বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০০ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হন। তার আগে ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত জাতীয় সংসদের চীফ হুইপ হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সাল থেকে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক মনোনীত হন, যা বাংলাদেশ সরকারের মন্ত্রীর পদমর্যাদার। এই জননেতার জন্মদিন ছিল আজ।

 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ