ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় পুকুরে ডুবে নারীর মৃত্যু

আগৈলঝাড়ায় পুকুরে ডুবে নারীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ ভাবে বালু উত্তেলোনকৃত পুকুরে ডুবে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,  শুক্রবার দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের মৃত সোবাহান বেপারীর স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০) বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

তার ছেলে শাহাদাত বেপারী জানান, গত এক সপ্তাহ যাবৎ আমাদের এলাকার শহিদ ফকিরসহ একাধিক প্রভাবশালীরা একটি পুকুরে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে গভীর করে বালু উত্তোলন করছে। এলাকার লোকজন একাধিকবার বাঁধা দেয়ার পরও বালু উত্তোলন বন্ধ করেনি প্রভাবশালীরা। শুক্রবার দুপুরে আমার মা হোসনেয়ারা বেগম ওই পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের গভীর খাদে পরে যায়। পরে আমরা মাকে খোজাখুজি করতে গেলে দেখি পুকুরের পানিতে ভেসে উঠেছে।

এসময় স্থানীয়রা হোসনেয়ারা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

বালু উত্তোলনকৃত শহিদ ফকির জানান, ওই পুকুর থেকে বালু উত্তোলন করে একটি মসজিদ ও মাদ্রাসা ভরাট করা হচ্ছে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার জানান, পানিতে ডুবে যাওয়া এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।  

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ