আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্র্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক সিদ্দিকুর রহমান বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলার মোল্লাপাড়া গ্রামের সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে সুনীল মল্লিক ওরফে সুনীল মালাকারকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
অন্যদিকে একইদিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম অভিযান চালিয়ে মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে জাকির সরদারকে তার নিজ ঘর থেকে ২শ গ্রাম গাঁজাসহ এবং গোপন সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মাহাবুব হোসেন পশ্চিম গোয়াইল খোকন সিকদারের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ছলেমান মোল্লাকে আটক করে। এসময় আটককৃত সালাম মোল্লার দেহ তল্লাশী করে ১০ পুরিয়া গাঁজা উদ্ধার কর্ হয় । অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে । শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় জানান আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ।
এইচকেআর