ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বরিশালে সমাবেশ ও মানবববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বরিশালে সমাবেশ ও মানবববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বৈষম্য ঘুচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে সমাবেশ ও মানবববন্ধন পালিত হয়েছে।

বরিশাল মহিলা পরিষদ, নাগরীক উদ্যোগ, আইসিটিএ, কাট ফাউন্ডেশন, ন্যাশনাল হিউম্যান রাইটাস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠনের আয়োজনে বাংলাদেশ মানবাধিকার জোট বরিশাল জেলার সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বরিশাল এনজিও ডেভলপমেন্ট নেটওয়ার্ক (বিএনডিএন) সভাপতি আনোয়ার জাহিদ, সচেতন নাগরিক কমিটি (সনাক)'র   সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীন নারী নেত্রি পুষ্প চক্রবর্তী, উন্নয়ন সংগঠন সুভর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলা, কোস্ট ট্রাষ্টর পরিচালক জহিরুল ইসলাম, উন্নয়ন সংগঠক রনজিত দত্ত, রান’র নির্বাহী পরিচালক রফিকুল আলম, সবুজ আন্দোললের বরিশাল জেলা আহবায়ক কাজী মিজানুর রহমান ফিরোজ, নাগরিক উদ্যেগ’র সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, আভাসের সিরাজুল ইসলাম, রুপান্তর বরিশাল জেলা সমন্বয়কারী রাবেয়া বসরীসহ প্রমুখ।

মানববন্ধন সমাবেশ সঞ্চালনা করেন মানবাধিকার জোট বরিশালের সদস্য সচিব শুভংকর চক্রবর্তী। সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সকলকে ঘুরে দাড়াতে হবে। অর্থনৈতিক দুর্বলতার কারণে পারিবারিক সহিংসতা বাড়ছে। স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থা বিরাজমান। কোভিড মহামারি আমাদের উন্নয়ন ধারাকে বাধাগ্রস্থ করছে। সবার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা হোক এই সময়ে আমাদের সকলের প্রত্যয়।

সমাবেশে বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিচারের দীর্ঘসূত্রিতা কমিয়ে সমাজে ইতিবাচক আইনের শাসন প্রতিষ্ঠারও আহ্বান জানান।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ