ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • মঠবাড়িয়ায় বিপুল পরিমান অবৈধ জাল আটক

    মঠবাড়িয়ায় বিপুল পরিমান অবৈধ জাল আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাটকা সংরক্ষণ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া মৎস্য অধিদপ্তর বলেশ্বর নদী থেকে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বলেশ্বর নদীতে নৌবাহিনী নিষিদ্ধ জাল জব্দ করেন ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

    এসময় নদীতে বসানো অবৈধ বাঁশ-খুঁটি, ড্রাম উপড়ে ফেলা হয়। একই সাথে জেলেদের সচেতন করেন উপজেলা মৎস্য অধিদপ্তর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. নজরুল ইসলাম, মাঠ কর্মকর্তা মনোজ মন্ডল, নৌবাহিনীর বিভিন্ন সদস্য। 

    উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. নজরুল ইসলাম বলেন, নৌবাহিনী সহযোগিতায় বলেশ^র নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৫ টি বেহুন্দি, ২ টি নেট বাঁধা ও ১ টি বেড়জাল জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আজকের জাটকা-আগামী দিনের ইলিশ। 

    ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। ইহা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। সরকার জাটকা রক্ষার জন্য জেলেদের সব সময়ই বিশেষ সুবিধা দিয়ে আসছেন। তিনি ইলিশ রক্ষার ক্ষেত্রে সকলকে সচেতন থাকার আহ্বান জনান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ