বাবুগঞ্জে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) অলিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.এফ.এম জালাল আহমেদ, সম্পাদক মোঃ ইসহাক মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শাহ আলম সিকদার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না।
এমবি