ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সামাজিক মাধ্যমে গুজব-উসকানিমূলক কনটেন্ট ঠেকাতে হচ্ছে নতুন আইন বরিশালে পূর্ববিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ আটক ৪ ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে প্রকাশিত চিত্রকর্মের নিন্দাসহ পাঁচ দাবি মুলাদীতে চিরকুটসহ ক্রোকারিজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রহমতপুরে ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সয়াবিন তেলের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ  অন্তুর ছাত্রত্ব বাতিলকে কেন্দ্র করে মামলা পালটা মামলায় উত্তপ্ত বরিশাল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট অর্ধেক জনবলে ধুঁকছে বরিশাল পরিবেশ অধিদপ্তর বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল আজ শুরু  বাকেরগঞ্জে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা
  • ৫০ টাকার স্মারক স্বর্ণ মুদ্রা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

    ৫০ টাকার স্মারক স্বর্ণ মুদ্রা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের নতুন স্মারক স্বর্ণমুদ্রা ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ ডিসেম্বর থেকে উক্ত স্মারক স্বর্ণ মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস থেকে বিক্রি করা হবে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ টাকা অভিহিত মূল্যের ২৫ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউ খেলানো ডিজাইন ও ২২ ক্যারেট স্বর্ণ দ্বারা নির্মিত স্মারক স্বর্ণ মুদ্রাটির ওজন ১০ গ্রাম। এর সম্মুখভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (৭ মার্চ, ১৯৭১ এর ভাষণ), প্রতিকৃতির নিচে মূল্যমান ‘পঞ্চাশ ৫০ টাকা’ এবং প্রতিকৃতির উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে।

    স্মারক স্বর্ণ মুদ্রার পেছন ভাগে ‘৫০’ এবং ‘০’ এর ভিতরে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম, মনোগ্রামের নিচে ‘১৯৭১-২০২১’ এবং উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘Golden Jubilee of Independence’ ও নিচে ‘FIFTY TAKA’ মুদ্রিত রয়েছে।

    স্মারক স্বর্ণ মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৬৬ হাজার টাকা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ