বরিশাল সফরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস

একদিনের সফরে বরিশালে এসেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় সফরসঙ্গীদের নিয়ে বরিশালে পৌঁছান তিনি। পরে নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার, ডিআইজি এসএম আখতারুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন ৬ জেলার জেলা প্রশাসক, শেবাচিম হাসপাতালের পরিচালক, এলজিআরডি’র নির্বাহী পরিচালক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী পরিচালক, গণপূর্ত অধিদফতরের নির্বাহী পরিচালক, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক, র্যাব-৮ এর অধিনায়ক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতম কর্তকর্তাবৃন্দ। পরে বিকাল ৩ টায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনার এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল এর সভাপতিত্বে এই সভার প্রধান অতিথি ছিলেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি। এসময় বরিশাল বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মুখ্য সচিব প্রশাসনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করেন।
এমবি