ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আইপিএলের পর এবার পিএসএলেও সাকিব, সঙ্গে আরও দুজন

    আইপিএলের পর এবার পিএসএলেও সাকিব, সঙ্গে আরও দুজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান সুপার লিগ, পিএসএলের ড্রাফটে দল পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব, মাহমুদউল্লাহর সঙ্গে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে ডাক পেলেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস।

    কোভিড নাইন্টিনের কারণে চলতি মৌসুমের ১৪ ম্যাচ হওয়ার পরেই বন্ধ হয়ে যায় পিএসএল। তবে, সে ধাক্কা সামলে ২ জুন থেকে আবারো মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে পিসিবি। সে লক্ষ্যে নতুন করে ড্রাফট থেকে ক্রিকেটার দলে ভিড়িয়েছে দলগুলো। 

    কেকেআরের হয়ে আইপিএল খেলতে থাকা সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স। এর আগে করাচি কিংস এবং পেশোয়ার জালমির হয়ে পিএসএলের দুই মৌসুম খেলেছেন সাকিব। 

    এর আগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এ মৌসুমে খেলবেন মুলতান সুলতান্সের হয়ে। আর তৃতীয় বাংলাদেশি হিসেবে করাচি কিংসের হয়ে মাঠ মাতাবেন লিটন দাস।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ