ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা
  • এসএপি ব্যবস্থাপনায় প্রবেশ করল বসুন্ধরা মাল্টিট্রেডিং লিমিটেড

    এসএপি ব্যবস্থাপনায় প্রবেশ করল বসুন্ধরা মাল্টিট্রেডিং লিমিটেড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বসুন্ধরা মাল্টিট্রেডিং লিমিটেড (BMTL) প্রবেশ করল এসএপি (SAP) ব্যবস্থাপনায়। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর ২০২১) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এ এক অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান কেক কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মুস্তাফিজুর রহমান, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সেক্টর-সি) মির্জা মুজাহিদুল ইসলাম, প্রধান তথ্য কর্মকর্তা (সেক্টর-এ এবং সি) সিফাত জাহান নূরসহ বসুন্ধরা গ্রুপ আইটি এবং সেক্টর-এ এবং সি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এসএপির (SAP) সর্বশেষ সংস্করণ এস-ফোর-হানা (S/4HANA) বাস্তবায়িত হবে এই প্রকল্পে, যার সার্বিক তত্ত্বাবধান ও সম্পাদন করবে বসুন্ধরা গ্রুপ আইটি। উল্লেখ্য, ২০০৯ থেকে এসএপিতে বসুন্ধরা গ্রুপের প্রবেশ ঘটে এবং অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের মতো এসএপি বাস্তবায়িত হলে বসুন্ধরা মাল্টিট্রেডিং লিমিটেডও তাদের সম্পূর্ণ পরিচালনা কার্যক্রম সর্বোচ্চ ও গ্রহণযোগ্য ডিজিটাল প্রক্রিয়ায় পরিচালিত হবে।

    ২০১৮ সালে প্রতিষ্ঠার পর বসুন্ধরা মাল্টিট্রেডিং লিমিটেড (BMTL) সাড়া ফেলে দিয়েছে উন্নত মানের নির্মাণসামগ্রী সরবরাহে। বিশেষ করে বিশ্বের শীর্ষস্থানীয় উৎস থেকে সংগৃহীত পাথর, কয়লা আমদানির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বৃহৎ ও মাঝারি নানাবিধ নির্মাণ প্রকল্পে সরবরাহ করে এরই মধ্যে সেরা সরবরাহকারীতে পরিণত হয়েছে, সেই সঙ্গে গড়ে উঠেছে বিপণন ও বিক্রয়ে দক্ষ ও পেশাদারি টিম, যারা দেশজুড়ে ছড়িয়ে থাকা ডিলার ও পরিবহন ব্যবস্থাপনায় যেকোনো প্রান্তে এর পণ্য পৌঁছে দিতে সক্ষম।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ