ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

“বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও বিশ্বশান্তি” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

“বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও বিশ্বশান্তি” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদ্যাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও বিশ্বশান্তি” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের আয়োজনে মঙ্গলবার বিকাল ৩টায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্বশান্তি ও আঞ্চলিক স্থিতিবস্থা বজায় রাখতে আমৃত্যু কাজ করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর দর্শন ছিলো  সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বঙ্গবন্ধু তাঁর দক্ষ পররাষ্ট্রনীতির মাধ্যমে মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে বিশ্বের বুকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। জাতির পিতার দেখানো সে পথ ধরে বাংলাদেশকে আজ জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বিশ্ব নেতৃত্বের রোল মডেল। আমাদেরকে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির মূলমন্ত্র ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর নেয়া উদ্যোগ সম্পর্কে জানতে হবে।

এসময় উপাচার্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান সুরাইয়া আক্তারের সভাপতিত্বে ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ববির ইতিহাস ও সভ্যতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক মো. হাবিবুল্লাহ’র সঞ্চালনায় ওয়েবিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যুক্ত ছিলেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন