ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • বরগুনায় করোনা আরও ২ জনের মৃত্যু

    বরগুনায় করোনা আরও ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরগুনায় আরও ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী গ্রামের নুপুর বেগম (২৫) সোমবার রাত দশটার দিকে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বরগুনা পৌরসভার চরকলনী এলাকার বাসিন্ধা আবদুস সোবাহান (৬২) মারা গেছেন মঙ্গলবার সকাল সাড়ে সাতটায়। বরগুনায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।

    বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন খান জানিয়েছেন, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী গ্রামের মামুনের স্ত্রী নুপুরকে সোমবার রাতে মুমুর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার ২ ঘটনার মধ্যেই নুপুর মারা যায়। মৃত্যুর পরে পরীক্ষা করে দেখা গেছে, নুপুর করোনা পজিটিভ ছিলো। বরগুনা পৌরসভার চরকলনী এলাকার বাসিন্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুস সোবাহান মঙ্গলবার সাড়ে ৭ টার দিকে করোনা ওয়ার্ডে মারা গেছেন। 

    বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানিয়েছেন, বরগুনায় এখন পর্যন্ত ১ হাজার ২১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে বরগুনা সদর উপজেলার ৬৮৪, আমতলীর ১৭৫, পাথরঘাটার ১০০, বেতাগীর ৭৯, বামনার ৭৫ ও তালতলী উপজেলার ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়েছেন, ১ হাজার ৯৫ জন। এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন, ৯৭ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ