ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

বাউফলে ১৬ পরীক্ষার্থী ও ১ শিক্ষক বহিস্কার

 বাউফলে ১৬ পরীক্ষার্থী ও ১ শিক্ষক বহিস্কার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি)  ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) বিভাগের ১৬ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আর এতে সহযোগিতা করা ও পরীক্ষার কক্ষে স্মার্ট মুঠোফোন ব্যবহার করায় মো. মহসীন আকন নামে এক শিক্ষককে বহিস্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া মো. আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ওই ঘটনা ঘটেছে।

বহিস্কৃত কক্ষ পরিদর্শক মহসীন আকন পাগডাল শফদার আলী মিয়াজি বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক। তাঁর এখন পর্যন্ত ইনডেক্স হয় নাই। ১৬ পরীক্ষার্থীর সবাই ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষা দিচ্ছিলেন।

কেন্দ্র সূত্রে জানা গেছে,নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ওইসব পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বন করতে দেখেন। পরে তাঁর নির্দেশে ওই ১৬ পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে কক্ষ পরিদর্শককে ছেড়ে দেন।

কেন্দ্র সচিব ও কাছিপাড়া মো. আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলাম সরওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘ওই শিক্ষককে আর কখনও কক্ষ পরিদর্শকের দায়িত্বে রাখা হবে না।’


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন