বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ ওষুধ ব্যবসায়ী আটক
নগরীতে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ রোববার (৫ ডিসেম্বর) নগরীর রুপাতলীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক লিটন ওরফে ফার্মেসি লিটন রুপাতলী এলাকায় ওষুধের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর রুপাতলীর শের-ই বাংলা সড়কে লিটনের বাসায় অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। এসময় সেখান থেকে ১৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করেন তারা। আটক করা হয় ওষুধ ব্যবসায়ী লিটনকেও।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন এসআই ইশতিয়াক।
এমবি