ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • মোবাইল ব্যাংকিংয়ে ঘণ্টায় লেনদেন ১শ কোটি টাকার বেশি

    মোবাইল ব্যাংকিংয়ে ঘণ্টায় লেনদেন ১শ কোটি টাকার বেশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থ লেনদেনে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল ব্যাংকিং বিকাশ ও নগদের মতো সংস্থাগুলো। বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে সেপ্টেম্বরে গ্রাহকরা ৬৫ হাজার ১৪১ কোটি টাকা লেনদেন করেছে।

    এ হিসাবে দেশে এমএফএসে দৈনিক লেনদেন হচ্ছে প্রায় দুই হাজার ৮০০ থেকে দুই হাজার ৯০০ কোটি টাকা। ঘণ্টায় লেনদেনের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি।

    সবশেষ তথ্য অনুযায়ী, দেশে ১৩টি মোবাইল ব্যাংকিং গ্রাহকদের সেবা দিচ্ছে। এখন মোবাইল রিচার্জ, বিদ্যুৎ-গ্যাস ও পানির বিল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।

    গত সেপ্টেম্বরে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে কেনাকাটার বিল পরিশোধ হয়েছে দুই হাজার ৯৩৬ কোটি টাকা। ওই সময়ে সামাজিক নিরাপত্তার ভাতা প্রদানের পরিমাণ কমে ১৯ কোটি ২০ লাখ টাকা হয়েছে। দুই হাজার ৪৫৮ কোটি টাকা কর্মীদের বেতন-ভাতা প্রদান, ৬৫২ কোটি টাকা মোবাইল ফোনের ব্যালেন্স রিচার্জ ও গ্যাস-বিদ্যুৎ-পানিসহ বিভিন্ন সেবার বিল পরিশোধ বাবদ এক হাজার ৩৩১ কোটি টাকা লেনদেন হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

    দেশের এমএফএস সেবাদানকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম গণমাধ্যমকে বলেন, মানুষ এখন ঘরে বসে ডিজিটাল লেনদেনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করে। সরকারও সামাজিক সুরক্ষার আওতায় বিভিন্ন আর্থিক সহায়তা মোবাইল হিসাবে দিচ্ছে। এতে দিনে দিনে মোবাইল ব্যাংকিং সেবা জনপ্রিয় হয়ে উঠছে।

    তিনি বলেন, পোশাক শ্রমিকদের বেতন-ভাতাও মোবাইলে পরিশোধ করা হচ্ছে। করোনার প্রভাব কাটিয়ে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি চাঙ্গা হচ্ছে।

    প্রসঙ্গত, ২০১০ সালে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। ২০১১ সালের ৩১ মার্চ বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালুর মধ্য দিয়ে দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের যাত্রা শুরু হয়। এরপর ধাপে ধাপে বেশকিছু প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ