ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা
  • ২০ টাকা মোবাইল রিচার্জে ২১ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক

    ২০ টাকা মোবাইল রিচার্জে ২১ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিকাশ অ্যাপ দিয়ে যেকোনো নম্বরে ২০ টাকা মোবাইল রিচার্জ করলেই ২১ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন গ্রাহক। ১ ডিসেম্বর থেকে চালু হওয়া এই অফার চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এই অফারের আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে একবারই ক্যাশব্যাক নিতে পারবেন।

    মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপের মূল স্ক্রিন থেকে মোবাইল রিচার্জ অপশনটি ক্লিক করতে হবে। পরের ধাপে মোবাইল নম্বর নির্বাচন করতে হবে। এরপর ২০ টাকা টাইপ করে পিন নম্বর দিলে রিচার্জ হয়ে যাবে। রিচার্জের সাথে সাথেই নিজের বিকাশ অ্যাকাউন্টে ২১ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহক।

    এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটকের সকল নম্বরের ক্ষেত্রেই অফারটি প্রযোজ্য হবে।

    যেকোনো সময়, দেশের যেকোনো স্থান থেকে যেকোনো অংকের টাকা নিজের বা প্রিয়জনের মোবাইলে রিচার্জ করার সুযোগ থাকায় এই সেবাটি গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।

    বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জে বিভিন্ন অপারেটরের সাথে রয়েছে বিভিন্ন ধরনের অফার। গ্রাহক তার ব্যবহারের ধরন অনুযায়ী নিজস্ব মোবাইল অপারেটরের ভয়েস, ডাটা প্যাক অথবা বান্ডেল কিনতে পারেন। এমনকি সেরা অফার তুলনার সুযোগও রয়েছে বিকাশ অ্যাপে। যেমন একজন গ্রাহক হয়তো ৫০ টাকা রিচার্জ করতে চান। তিনি ৫০ টাকা টাইপ করার পর ‘চেক অফার’ অপশন ক্লিক করলে ৫০ টাকা বা তার আশপাশের অ্যামাউন্টে যত অফার আছে সব একসঙ্গে দেখতে পারবেন এবং সেরা অফারটি বেছে নিতে পারবেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ