হিজলায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন

হিজলায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
রবিবার দুপুরে হিজলা উপজেলার বি সি ডি মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে আয়োজিত সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন পন্ডিত, ইউপি চেয়ারম্যান শাহজাহান স্যার, শিক্ষক-শিক্ষার্থী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাতে সংসদ সদস্য পংকজ নাথ মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে নতুন মাদ্রাসার উদ্বোধন করেন।
এমবি