ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারের বিরুদ্ধে মানববন্ধন

গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারের বিরুদ্ধে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে রোববার সকালে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসি।

সরিকল পাইলট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল শতাধিক নারী পুরুষ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘটনাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান সরদার, জহিরুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তরা বলেন, সরিকল পাইলট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মিজানুর রহমান বাদশার নির্বাচনের সময় তার পক্ষ না করার অভিযোগে ৫৯টি হতদরিদ্র ১০টাকা কেজি দরের চাউলের কার্ড চাল বিতরণের সময় গত ১৭ নভেম্বর আটকিয়ে দেন।

এ ব্যাপারে ভূক্তভোগীরা গত ১৯ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগের ব্যাপারে তদন্তের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারকে দায়িত্ব প্রদান করেন। আবুল বাশার ইউপি সদস্য মিজানের কাছে প্রভাবিত হয়ে তার পক্ষে গত ১ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন প্রদান করেন।  

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন