ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় কুকুরের কামড়ে আহত ৩

আগৈলঝাড়ায় কুকুরের কামড়ে আহত ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার বাশাইল গ্রামের আজগর মৃধার ছেলে সেন্টু মৃধা (৩২), উত্তর শিহিপাশা গ্রামের হাকিম সিকদারের ছেলে মুরাদ সিকদার (১০) ও কোদালধোয়া গ্রামের নিরাঞ্জন বাড়ৈর ছেলে সুমন্ত বাড়ৈ (৩০) বাড়ি থেকে রাস্তায় বের হলে পাগলা কুকুরের কামড়ে আহত হয়। আহত ৩ জনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার জানান, পাগলা কুকুরের কামড়ে আহত তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রতিষেধক হিসেবে র‌্যাভিক্স ভ্যাকসিন দেয়া হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন