আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগীতায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা সদরের শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র ও সাদা ছড়ি বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলস, মিঠু মধু প্রমুখ।
পরে উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিবন্ধী ২০ জনকে হুইল চেয়ার, ২০ জনকে শ্রবণ যন্ত্র ও ২০ জনকে সাদা ছড়ি বিতরণ করা হয়।
পরে নেদারল্যান্স’র লেলিয়ানা ডিআরআর এর সহযোগীতায় ২শত প্রতিবন্ধীদের মাঝে চাল, ডাল, তৈল, লবন, চিনি ও মাস্ক বিতরণ করা হয়।
এইচকেআর